শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

আতিকুর রহমানের ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো :

ঢাকা- ১১ সংসদীয় আসনে জনাব নাহিদ ইসলামের জন্য শুভকামনা
আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।
দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারী থেকে মুক্তি পেলাম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা-১১ সংসদীয় আসনকে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার জন্য সাধ্যমত প্রচেষ্টা চালিয়েছি। ব্যক্তি, পরিবার, পেশাগত দায়িত্ব সবকিছুর ঊর্ধ্বে ময়দানে ভূমিকা এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।
আলহামদুলিল্লাহ সকলের আন্তরিক প্রচেষ্টার কারনে ঢাকা- ১১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে সকল শ্রেণীর পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে। যা সর্বশেষ জরিপে উঠে এসেছে।
আমি ঢাকা-১১( রামপুরা- বাড্ডা-ভাটারা- হাতিরঝিল আংশিক) সংসদীয় আসনের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আপনারা এ স্বল্প সময়ে আমাকে আপনাদের আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন।মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সামগ্রিক কল্যান দান করুন, ভালো ও নিরাপদে রাখুন।আমিন।।
আমার সাথে এই পথ চলা সকল সহযাত্রীদের
প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময়ে অনেকেই অবর্ণনীয় কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, রাত জেগে পোষ্টার লাগিয়েছেন, ঘন্টার পর ঘন্টা একসাথে হেঁটেছেন । আল্লাহ রাব্বুল আলামীন সকলকে উত্তম প্রতিদান দান করুন।আমীন।
আমার সহযাত্রী সকল বোনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা জনমত গঠনে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন আপনাদেরকেও উত্তম জাযা দান করুন।
এ সময়ে আমার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
আমরা সকলেই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আস্থাশীল। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ।
মহান রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা তার সন্তুষ্টি এবং দ্বীন বিজয়ের জন্য কবুল করুন। আমিন।
শেয়ার করুন