শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ বছর পর মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমির মাটিতে পদার্পণ করে দেশের বাতাসে নিঃশ্বাস নিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দরেই ভিআইপি লাউঞ্জে দলীয় নেতারা ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।

এরপর বিশেষ নিরাপত্তা সংবলিত গাড়িতে চড়ে তিনি বের হন। রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন বৃহৎ গণসংবর্ধনা মঞ্চে পৌঁছানো পর্যন্ত রাস্তার দুপাশে লাখো নেতাকর্মী ও সমর্থক অপেক্ষা করছেন।

বিএনপির শীর্ষ নেতারা জানান, গণসংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং এরপর গুলশানের বাসভবনে ফিরে আসবেন।

পরবর্তী কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে।

শেয়ার করুন