বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াতের জন্য প্রস্তুত বুলেটপ্রুফ গাড়ি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তার বহরের অন্যান্য গাড়িও বিমানবন্দরে অবস্থান করছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বুলেটপ্রুফ গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়।
এদিকে, তারেক রহমানকে বহনকারী বিমানটি সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।





