মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোর-৪ আসনে পিতা-পুত্রের মনোনয়নপত্র সংগ্রহ: টি এস আইয়ুব ও ফারহান সাজিদ

নুরুল্লাহ, অভয়নগর (যশোর) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব এবং তার ছেলে ফারহান সাজিদ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভূপালী সরকারের কার্যালয় থেকে তারা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু জানান, মূলত টি এস আইয়ুবের নির্দেশেই পিতা ও পুত্র উভয়ের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তিনি আরও জানান:

আইনি কোনো জটিলতা বা অন্য কোনো কারণে যদি টি এস আইয়ুবের প্রার্থিতা বাতিল হয়ে যায়, তবে বিকল্প হিসেবে তার ছেলে ফারহান সাজিদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এর আগেও একটি জাতীয় নির্বাচনে একইভাবে কৌশলগত কারণে দুইজনের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

যশোর-৪ আসনে বিএনপি ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী: গত ১৭ ডিসেম্বর দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: গত ১৮ ডিসেম্বর দলটির প্রার্থী বায়জিদ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় টি এস আইয়ুবের সাথে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন