বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট হয়ে ঢাকায় আসছেন তারেক রহমান ও জাইমা রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে। খবরটি প্রকাশ করেছে বিবিসি বাংলা।

আব্দুস সাত্তার জানান, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন এবং তার সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও থাকবেন। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের বিরতির পর দেশে ফিরে আসছেন।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “সবকিছু ঠিক থাকলে” তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন।

প্রসঙ্গত, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হওয়া তারেক রহমান ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান। মুক্তির এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বৃহৎ সময়ের বিরতির পর ১৭ বছরেরও বেশি সময় পরে দেশে ফেরার মাধ্যমে তারেক রহমান রাজনৈতিকভাবে নতুন ধারা সৃষ্টি করতে যাচ্ছেন।

শেয়ার করুন