সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিরনগরে এম. এ. হান্নানের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত 

( ইয়াছিন চৌধুরী, নাসিরনগর প্রতিনিধি 🙂

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি  এম. এ. হান্নানের নেতৃত্বে হরিপুর ইউনিয়নে এক প্রাণবন্ত নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে হরিণবেড় শাহজান উচ্চ বিদ্যালয় মাঠে হরিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান। সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী তিতন ফকির, এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল আহমেদ, সাবেক চেয়ারম্যান, হরিপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজী মো. বিল্লাল, সাধারণ সম্পাদক, হরিপুর ইউনিয়ন বিএনপি।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ. কে. এম. খালেদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আলী আজগর মহানগর, পৌর বিষয়ক সম্পাদক এ. কে. আজাদ, ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার, সাংগঠনিক সম্পাদক আরাফাত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক-২ বশির উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল আহমেদ, সদস্য সচিব মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া, যুগ্ম আহ্বায়ক শরিফ ভুইঁয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ চৌধুরী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ইয়াছিন চৌধুরী, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেস মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সরিফ  যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সাহ সাংগঠনিক সম্পাদক মনা মিয়া, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্বাস মিয়া, গোকর্ণ ইউনিয়ন যুবদলের সভাপতি তুষার মোল্লা, নবীন দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মিয়াসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।প্রধান অতিথি এম. এ. হান্নান তার বক্তব্যে বলেন,দেশের মানুষ আজ পরিবর্তন চায়। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করছে। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবারও মানুষের রাষ্ট্রে পরিণত করা।

সভা শেষে স্থানীয় জনতা ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মাঠ প্রাঙ্গণ মুখরিত করে তোলে।

শেয়ার করুন