বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরা কেন্দ্রিক আসনে কাজ করতে চান মীর স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত সপ্তাহে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই।

শনিবার (৮ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্নিগ্ধ রাজনৈতিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের কথা জানান। তিনি বলেন, “নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। এই দলের সঙ্গে যুক্ত হয়ে আরও বড় পরিসরে তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য বিএনপির সুযোগটি কাজে লাগাতে চাই।”

আপনারা জানেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। আমার যমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ উত্তরাতে শহীদ হয়েছেন। উত্তরা-আজমপুরে আমরা ছোট থেকে বড় হয়েছি। তাই আমার সব থেকে বেশি কাজ করার আগ্রহ উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেই আসনটি নিয়ে।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচনে আমি আশা করি একটি ইতিবাচক, প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। মারামারি বা হানাহানি হবে না। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দলের স্বার্থ থাকলেও দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে।”

মীর স্নিগ্ধ মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ নেন। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

শেয়ার করুন