বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক: মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি :


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য মাইলফলক। তিনি বলেন, এই দিনের চেতনা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতা রক্ষার মূল প্রেরণা, যার মাধ্যমে শহীদ জিয়া সংকটময় মুহূর্তে জাতিকে পথ দেখিয়েছিলেন।

ব্যারিস্টার হেলাল আজ শনিবার বিকেলে হাটহাজারীর বড় দীঘির পাড়ে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো

তিনি বলেন, দীর্ঘদিন জোটের নামে হাটহাজারীর জনগণের উপর চাপ সৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বিএনপি এলাকা উন্নয়নের জন্য দৃঢ় পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী সরকারের এক বছরের মধ্যে কাঁচা রাস্তা দূরীকরণ, বাইপাস ও ওভারপাস নির্মাণ, নতুন কল-কারখানা, ভোকেশনাল ও স্বাস্থ্য মহাবিদ্যালয় স্থাপনসহ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

ব্যারিস্টার হেলাল ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তিনি একটি উন্নত ও সমৃদ্ধ হাটহাজারী বায়েজিদ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমাবেশে সভাপতিত্ব করেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী। বিশেষ বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা ও জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

পরবর্তীতে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে বিশাল রেলি সমাবেশ মহাসড়ক ধরে আমান বাজার বড় দীঘি মোড় হয়ে চৌধুরীহাট চত্বরে মিলিত হয়।

শেয়ার করুন