বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের যে চেষ্টা করা হচ্ছে, তা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, দেশকে বিভ্রান্তির দিকে ঠেলে না দিয়ে ভোটের মাঠে এসে জনপ্রিয়তা যাচাই করতে হবে জামায়াতকে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
ফারুক আরও বলেন, “নির্বাচন না দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে পারবে না।”
তিনি জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বলেন, “কর্মসূচি নিয়ে মাঠে থাকুন। রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো। রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই উত্তম। সাহস থাকলে নির্বাচনে আসুন।”





