খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র শান্তিপূর্ণ রাজনৈতিক সংগঠন, যা ইসলামী মূল্যবোধ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন, যা হলো:
-
জুলাই মাসের মধ্যে আইনী ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন।
-
পিপিআর পদ্ধতির মাধ্যমে আগামীর জাতীয় নির্বাচন নিশ্চিত করা।
-
গণহত্যার দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করা।
-
জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।
-
বিশেষ ট্রাইব্যুনালে ক্যাসিনো কেলেঙ্কারির দায়ীদের বিচার কার্যক্রম নিঃশর্তভাবে সম্পন্ন করা।
বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও ইসলামি শাসন প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল থাকবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ, ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, এবং জেলার আওতাধীন সকল উপজেলা শাখার সভাপতি ও সম্পাদকবৃন্দ।





