সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ আজ

আজ সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। কর্মসূচির মূল দাবি হলো ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি করা এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের জেলা সদরে পূর্বঘোষিত সমাবেশ ও মিছিল সফল করার জন্য নাগরিকদের আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনের পাঁচ গণদাবি তুলে ধরা হয় এবং তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবারের বিক্ষোভের পাশাপাশি মঙ্গলবার (২৮ অক্টোবর) জামায়াত মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল চালাবে। এ সময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। নেতাকর্মীদের প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন