মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে গণসমাবেশ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী ইন্জিনিয়ার টিএস আইয়ুব। সমাবেশে উপস্থিত ছিলেন দলের নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণ।
সভাপতিত্ব করেন শাহ্ মো: জোবায়ের, সহসভাপতি নওয়াপাড়া পৌর বিএনপি ও সাবেক কাউন্সিলর (৬নং ওয়ার্ড)। সমাবেশের আয়োজনের সঙ্গে ছিলেন অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং দলের সহযোগী বিভিন্ন সংগঠন।
সমাবেশে ইন্জিনিয়ার টিএস আইয়ুব জনগণকে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দেশের গণতন্ত্র ও উন্নয়নের পথে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। আপনারা ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”
তিনি আরও উল্লেখ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় তিনি নির্যাতিত নেতা-কর্মীদের পাশে ছিলেন। যারা জেলে ছিলেন, তাদের নিজেই কারা বরন করে মুক্ত করিয়েছেন, তাদের জামিনের ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি অর্থনৈতিক সহায়তা প্রদান করেছেন।
উক্ত গণসমাবেশে স্থানীয় নেতা-কর্মীরা উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড এবং স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করা হয়।





