সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্যাসিস্ট আ.লীগের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ হতে হবে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা জরুরি। তিনি উল্লেখ করেন, অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি তা ক্ষমা করবে না।

শনিবার (২৫ অক্টোবর) দৈনিক নয়াদিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দুই-চার কলাম লেখার জন্য প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়নাঘরে থাকা, নির্যাতনে কারাগার ভোগ করতে হয়েছে। তবে কখনো সংগ্রামের পথ থেকে সরে যাননি।

সালাহউদ্দিন আহমেদ স্মরণ করেন, এক সময় তিনি এবং দেশ সম্পাদক মাহমুদুর রহমান পিজি হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। করোনারি কেয়ার ইউনিটের একটি সেলে তাদের রাখা হয়েছিল। মাহমুদুর রহমান তখন অনশন করছিলেন। সালাহউদ্দিন তাকে বোঝান, “আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, অনশন ভঙ্গ করুন।” পরে মুরুব্বিরা এসে ছয়-সাত দিন পর অনশন ভঙ্গ হয়।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আজ ছাত্রদের অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস ও রক্তঝরা স্মৃতিগুলো মনে করিয়ে দেয়, আমরা আমাদের আগামীর বাংলাদেশ গড়তে পারি। প্রকৃত গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা তৈরি করাটাই আমাদের দায়িত্ব।

শেয়ার করুন