বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নুরের অভিযোগে হাসনাতের চ্যালেঞ্জ: ‘প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ব’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, ডিসি-এসপি পদায়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের প্রভাব রয়েছে। তার দাবি, তিনি কখনো কাউকে এমন পদে নিয়োগের সুপারিশ করেননি, অথচ এনসিপি নেতাদের তদবিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দৈনিক যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নুর এ মন্তব্য করেন।

তার বক্তব্যের পরপরই এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ডিসি-এসপি পদে নিয়োগের জন্য কারও সুপারিশ করেছি, তাহলে আমি রাজনীতি থেকে ইস্তফা দেব।”

বৈঠকে নুর বিএনপি, জামায়াত ও এনসিপির বিরুদ্ধেও কড়া সমালোচনা করেন। তার ভাষায়, “বিএনপি-জামায়াত সচিবালয়ে ভাগবাটোয়ারা করেছে—এমন অভিযোগ তো উঠেছেই, এখন দেখি নতুন দল এনসিপিও বিচারক নিয়োগে ভূমিকা রাখছে। তিন দলই প্রধান উপদেষ্টার কাছে তালিকা দিয়েছে।”

এছাড়া, এনসিপির ‘শাপলা’ প্রতীক দাবিকেও অযৌক্তিক বলে মন্তব্য করেন সাবেক (ডাকসু) ভিপি নুর। তিনি বলেন, “গেজেটে যেখানে শাপলা প্রতীক নেই, সেখানে শিক্ষিত মানুষ হয়ে এ প্রতীক নিয়ে ঠেলাঠেলি করার তো কোনো মানে হয় না।

শেয়ার করুন