রবিন রাজ, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে চর উজিলাব ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চর উজিলাব ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক দানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম ফরিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদির জলিল, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চু, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান (আক্তার), নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল, আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো খলিল উল্লাহ তপন, আমলাব ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো খোরশেদ আলম, আমলাব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো শাহিন মোল্লা, বেলাব উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাজিদুল রহমান রাহাত, বেলাব, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো মাসুদ তালুকদার ,বেলাব উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন, বেলাব উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলম, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মো সাইফুল ইসলাম ও রতন আহমেদ,বেলাব উপজেলা ওলামা দলের সভাপতি মুন্সি মোঃ জাহাঙ্গীর, বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো মোফাজ্জল হোসেন, বেলাব উপজেলা ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম রবি, চর উজিলাব ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মোঃ কামাল পাশা,সহ চর উজিলাব ইউনিয়ন সকল বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃত্ববৃন্দ





