মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী

রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারিকৃত অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাশের বিষয়ে রোববার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শনিবার (১১ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারিকৃত মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাশের বিষয়ে রোববার (১২ এপ্রিল) বিকাল ৩টায় বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চিফ হুইপ মো. নুরুল ইসলাম।

শেয়ার করুন