শনিবার, ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে বইছে ঈদের আমেজ। ঈদের দিনে অ্যাপায়নের অন্যতম অনুসঙ্গ মাংসের চাহিদা বেড়েছে বাজারে। বেড়েছে দামও। রাজধানীর নিত্যপণ্যের বাজারে ঈদের দিনেও গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। আর সোনালী মুরগি কেজি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়। Advertisement শনিবার (২১ মার্চ) মাংসের দোকান ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে প্রতিকেজি গরুর মাংস ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু কিছু দোকানে ৮০০ ও ৭৮০ টাকায়বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ ঈদ উপল‌ক্ষ্যে আগের তুলনায় মাংসের দাম বেড়েছে। অপরদিকে প্রতিকেজি ব্রয়লার মুরগির মাংস ২৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, কে‌জি‌তে ১০ টাকা বে‌ড়েছে। এ ছাড়া, সোনালী মুরগি কেজি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে কে‌জিতে বে‌ড়ে‌ছে ২০ থেকে ৫০ টাকা। ঈদের দিন খোলা থাকা মুদি দোকানগুলোতে তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে কোমল পানীয়, আইসক্রিম, চকলেট ও চিপস। দোকানিরা জানান, বাচ্চাদের হাতে ঈদের টাকা থাকায় এসব পণ্যের চাহিদা বেড়েছে। বাকি পণ্যও বিক্রি হচ্ছে বেশ। তবে বৃষ্টির কারণে ক্রেতা কিছু কম। অনেকে আবার ব্যস্ততার কারণে আগেভাগে প্রয়োজনীয় বাজার সারতে না পারায় ঈদের দিন সেমাই, চাল, তেল ও মসলা কিনছেন। ব্যবসায়ীরা জানান, ঈদ ঘিরে সেমাই ও দুধের দাম স্থিতিশীল থাকলেও কিছু জায়গায় সয়াবিন তেলের সংকট রয়েছে। এছাড়া মসলা ও সুগন্ধি চালের দাম কিছুটা বেড়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১২ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে সপরিবারে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

বাবা-মায়ের কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে গুলশানের বাসভবনে ফিরে যান প্রধানমন্ত্রী।

এর আগে আজ শনিবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন। সেখানে সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের জন্য সকাল সাড়ে আটটায় মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত হাসিমুখে আগত অতিথিদের সঙ্গে হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন