মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মশার উৎপাত কমাতে একসঙ্গে কাজ করবে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়

মশার উৎপাত কমাতে একসঙ্গে কাজ করবে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, মশার উপদ্রব কমাতে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। মঙ্গলবার বিকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, মশা নিধনের ওষুধ কার্যকর হচ্ছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ছাড়া বুধবার সিটি করপোরেশনের দুটি ডিপো পরিদর্শন করবেন সংশ্লিষ্টরা। চলতি বছর এডিস মশা নিয়ন্ত্রণে সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এর আগে একই দিনে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর এবং কীটতত্ত্ববিদদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি। গত এক সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মশার প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন