নির্বাচন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান হলো। রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে।
নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১ পিএম
ভোটগ্রহণের সময় শেষ

আজ ১২ ফেব্রুয়ারি দিনভর উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ হয়েছে। সে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টা ৩০ মিনিটে। সার্বিকভাবে ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ।
তবে কোনো কেন্দ্রে যদি অপেক্ষমান ভোটারের সারি দীর্ঘ হয়ে থাকে, তাহলে সাড়ে ৪টার পরও তাদের ভোট নেওয়া হবে।
সে প্রক্রিয়া শেষ হলে শুরু হবে গণনা।





