সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় হাসিমুখে কোশল বিনিময় করলো এস জয়শঙ্কর-আয়াজ সাদিক

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে আন্তর্জাতিক মহলের প্রতিনিধি একত্রিত হন। এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৩৩টি দেশের প্রতিনিধি, যারা শোকের সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছিলেন উপস্থিত। পাকিস্তানের পক্ষ থেকে আসার কথা থাকা পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের পরিবর্তে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক যোগ দেন। তারা সংসদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং হাত মিলিয়ে কুশল বিনিময় করেন।

এছাড়াও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংয়েল খালেদা জিয়াকে বিদায়ী শ্রদ্ধা জানান। এই সময় বিদেশি অতিথিরা অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেন।

সংসদে উপস্থিত থাকা অতিথিরা তারেক রহমানের সঙ্গে সমবেদনা বিনিময় করেন এবং প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও জানাজায় অংশ নেন এবং খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান।

পুরো সংসদ ভবন এবং আশপাশের এলাকা শোকমাখা পরিবেশে ভরে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একদিকে শোক প্রকাশ করেছেন, অন্যদিকে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান স্মরণ করেছেন।

শেয়ার করুন