শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট অনুমোদিত

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সাবেক পরিচালক ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের তদন্তে জানা গেছে, ড. প্রশান্ত কুমার রায় দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকার সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া, তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৭৭ লাখ ৫৩ হাজার ৭৬৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখল করেছেন।

তদন্তে আরও দেখা গেছে, নিজের ও মেয়েদের নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে তিনি অবৈধভাবে ১৮ কোটি ৫৩ হাজার ৭১৯ টাকা জমা করেছেন এবং পরে তা উত্তোলন বা স্থানান্তর করেছেন।

এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন