মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার। সম্মেলনটি আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কর্মকর্তারা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতির কারণে প্রধান উপদেষ্টার সৌদি সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

শেয়ার করুন