সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদ সংস্কার পুনরায় নতুন করে করার দাবি-বিআরপি

জুলাই সনদ সংস্কার পুনরায় নতুন করে করার দাবি-বিআরপি

বাংলার চোখ নিউজ :

জুলাই সনদ এক তরফা কিছু নির্দিষ্ট দল ও বির্তকিত ব্যক্তিদের দিয়ে সংস্কার করায় বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপির) চেয়ারম্যান কে.এম আবু হানিফ হৃদয় বলেন, জুলাই সনদের প্রস্তাবনা বাতিল করে দেশের সকল দলকে আমন্ত্রণ জানিয়ে সুশিল সমাজের বৃজ্ঞদের সমন্বয়ে পুনরায় করার দাবি করেন। তিনি আজ সকালে পল্টন দলীয় কার্যালয়ে কাউন্সিল প্রস্তুতি আলোচনা সভায় আরো বলেন, জুলাই সনদ সংস্কারে সরকারি অর্থ ব্যয় করে ঐক্যমত কমিশনের পিকনিক আড্ডা গল্প করার সংস্কার এই জাতির জন্য গ্রহণযোগ্য প্রতিফলন হতে পারে না।

এই সংস্কার বাস্তবায়ন হলে ভবিষ্যতে ৯ মাসে ঐক্যমত কমিশনের নির্দিষ্ট কয়টি মিটিং করে ৮৩ কোটি টাকার আপ্যয়ন ব্যয়কে বিতর্কিত করবে। সরকারের উচিৎ ইউনুস সরকারের তড়িগড়ি, ভয়ভীতি এবং নির্দিষ্ট কিছু সংখ্যাক ব্যক্তি ভূইফোঁড় বা দল দ্বারা জুলাই সনদ সংস্কারকে বাতিল করে জনগণের প্রতিফলন ও সর্বমহলে গ্রহণযোগ্য হবে এমন সংস্কার করা উচিৎ।

স্বাধীনতার ৫৫ বছর পর জনগণ ইউনুস সরকারকে নিয়ে দেশ গড়ার যে সুন্দর স্বপ্ন দেখেছিল তা ইতিহাসের কলংক অধ্যায় ও ব্যর্থ সরকার বলে জনগণের কাছে প্রতিয়মান। ইউনুস সরকার ছিল লুটপাটের সরকার, দেশ ধ্বংস করার সরকার, সকল উপদেস্টাদের নিজস্বার্থ উদ্ধারের মন মানসিকতা, জনগণের মনে ভয়ভীতি, আতংক নিরাপত্তাহীনতার অভাবসহ নানা কর্মকান্ডে বির্তকিত ছিল অন্তবর্তীকালীন সরকার। ইউনুস সরকার থেকে একটি নির্বাচন আদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই ছিল সকল রাজনৈতিক দলের লক্ষ্য। এখন দেশের জনগণের কল্যাণে যা ভাল হবে নির্বাচিত সরকারের তা বুঝে শুনে করাই হবে আগামীর সুন্দর বাংলাদেশ।

এ সময়ে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল হোসেন, ড. হাবিবুর রহমান, যুগ্ম মহাসচিব আবুল কালাম পলাশ, মেহের নিগার প্রতিভা, এডভোকেট রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আত্তাব উদ্দিন খান, মোঃ ফয়জুন্নুর আখন, এম. এ মতিন, সগীর আহমেদ সুরুজ, মোঃ শফিকুর রহমান, প্রচার সম্পাদক জাকির হোসেন, ডাঃ মাহবুব আলম অপু, নির্বাহী সদস্য সালিমা আহমেদ নিঝুম, ওসমান গণী, সাইফুল ইসলাম ও ইউসুফ আলী প্রধান।

 

শেয়ার করুন