শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে গেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের পেছনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) এলাকায় উপস্থিত হন।

ভোটার হওয়ার জন্য চোখের আইরিশ দিচ্ছেন তারেক রহমান

জানা গেছে, ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ ওসমান হাদির কবরের কাছে পৌঁছান সকাল ১১টা ২০ মিনিটে। সেখানে গাড়ি থেকে নেমে প্রথমে শহীদ হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ওসমান হাদির কবর ও কাজী নজরুল ইসলামের কবরের পাশে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

নির্বাচন কমিশন ভবন থেকে তিনি সরাসরি ধানমন্ডিতে তার শ্বশুড়ের বাসা মাহবুব ভবনে যাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে তার মা বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরে যাবেন।

শেয়ার করুন