রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদীর মন্ত্র বাংলাদেশের প্রজন্মকে উজ্জীবিত করবে: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর নামাজে জানাজা আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

সকাল ১১টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহটি স্থানান্তরিত করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, যেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি মিছিলের মাধ্যমে মরদেহ নিয়ে আসা হয় মানিক মিয়া এভিনিউ হয়ে দক্ষিণ প্লাজায়।

জানাজার সময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সবশেষে ভাষণ দেন শহীদ হাদীর বড় ভাই আবু বকর সিদ্দিক, যিনি একইসঙ্গে জানাজার নামাজে ইমামতির দায়িত্বও পালন করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহীদ হাদীর জানাজার নামাজে ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। শহীদ হাদীর দাফন সম্পন্ন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণের পাশে।

দুপুর ২টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় শহীদ হাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন