রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিজয় দিবসে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং রেকর্ড।

‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়াও অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।

এদিকে, তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ভীড় লক্ষ্য করা যায়। নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি প্রবেশ পথে তল্লাশি পরিচালনা করে দর্শনার্থীদের প্রবেশ করাচ্ছে।

শেয়ার করুন