ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করেছে।
এর আগে দুপুর ১টা ১০ মিনিটে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপর দুপুর ১টা ৫৫ মিনিটে বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি।
হাদির উন্নত চিকিৎসার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় তার চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং চিকিৎসা প্রক্রিয়া সরব পর্যবেক্ষণে রাখা হবে।





