রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আবারও গুরুতর পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার সর্বশেষ চিকিৎসা হালনাগাদে এ তথ্য জানানো হয়েছে। খালেদা জিয়ার যত্নে গঠিত দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড এ অবস্থার বিবরণ প্রকাশ করেছে।
মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার বিবৃতিতে সই করেছেন। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।





