ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরের দিন বৃহস্পতিবার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তফসিল ঘোষণার জন্য নির্বাচনী ভাষণের সব প্রস্তুতি সম্পন্ন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, তফসিল ঘোষণার প্রক্রিয়ায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।





