ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ প্রণয়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে নামেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবন মোড় ঘেরাও করে আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীরা জানাচ্ছেন, প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ আইনের খসড়া শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশ এখনও জারি হয়নি। এতে পরিচয় সঙ্কট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েছেন।
এর আগে, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছিল, সাত কলেজকে একত্রিত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছিল।





