বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকাসহ দেশজুড়ে কম্পন: আবারও ভূমিকম্প

ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটের সময় ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূকম্পনের মাত্রা ছিল ৩.৬। এটি গাজীপুরের কালীগঞ্জ এলাকা থেকে উৎপন্ন হয় এবং ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬.২ মাইল গভীরে সংঘটিত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত জানিয়েছেন, ঢাকাসহ রাজধানী এলাকাতেও কম্পনের ধাক্কা অনুভূত হয়েছে।

শেয়ার করুন