শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও সরকারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জেনারেল ওয়াকার বলেন, সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সেনাবাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। নির্বাচন কমিশনকেও দায়িত্ব পালনে আমরা সহযোগিতা করব। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সবসময় দায়িত্ব পালন করে যাচ্ছে।

সেনাপ্রধান জানান, মুক্তিযুদ্ধে পাওয়া চেতনা ও আদর্শ অনুসরণ করে দেশের উন্নতি এবং জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী আগের মতোই কাজ করে যাবে।

অনুষ্ঠানে বাহিনীতে সাহসিকতা, বিশেষ অবদান ও দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবে ৬৪ জন সেনাসদস্যকে বিভিন্ন পদক এবং ৭৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে বিশেষ অবদানের জন্য ৯ জনকে আর্মি মেডেল, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।

শেয়ার করুন