সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদ–২০২৫ বাস্তবায়নে সুপারিশ পেশ করল ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় কমিশনের সদস্যরা এই সুপারিশমালা জমা দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী।

এ সময় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

শেয়ার করুন