বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে শুরু হয়েছে দিনব্যাপী বাংলার চোখ বৈশাখী উৎসব। বাংলার চোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক : কে এম আবু হানিফ হৃদয় সবাইকে বাংলা নববষের শুভেচ্ছা জানিয়েছেন
আজ মঙ্গলবার সকাল ১০:০০টায় রাজধানীর রমনায় জাতীয় সংগীত আর বৈশাখের গানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। গান পরিবেশন করে ছোট ছোট শিশুশিল্পীরা।
উৎসব চলবে বিকেল ৫টা পর্যন্ত। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এমন একটি আয়োজন নগরজীবনে এনে দেবে ঐতিহ্যের ছোঁয়া। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
উৎসব প্রাঙ্গণে রয়েছে রণপা, হাওয়াই মিঠাই, বানরনাচ, টিয়া পাখির চিঠি ও বোম্বে ক্যান্ডি। আরও রয়েছে লাটিম, মার্বেল, লুডো, ষোলো ঘুঁটি, মতো দুরন্ত শৈশবের নানা খেলা।
উৎসবজুড়ে রয়েছে সংগীত, গল্প বলার আসর, পুতুলনাচ, জাদুসহ বিভিন্ন ধরনের পরিবেশনা। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে। সবাইকে বাংলার চোখ পক্ষ থেকে নতুন দিনের শুভেচ্ছা শুভ নববষ।





