মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে হাজারো মানুষ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে হাজারো মানুষ

এক মাস রোজা শেষে রাজধানীর মুসলমানরা বায়তুল মোকররম জাতীয় মসজিদে মিলিত হয়েছেন ঈদের প্রথম জামাতে।

শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় প্রথম জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয় আল্লাহর কাছে।

এ জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তের বাসিন্দারা জড়ো হতে থাকেন। পায়জামা পাঞ্জাবি, টুপি পরে এবং নানা ধরনের আতর সুগন্ধি মেখে আসেন তারা। শিশু-কিশোররা আসে তাদের অভিভাবকদের সঙ্গে। ঈদ জামাত ঘিরে বায়তুল মোকাররম এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ ফটকগুলোতে বসানো হয় আর্চওয়ে।

 

সকাল ৭টার আগেই মসজিদ পূর্ণ হয়ে যায়। ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। অনেকে মোবাইল ফোনে সেলফিতে ধরে রাখেন ঈদ নামাজের স্মৃতি।

শেয়ার করুন