নিজেকে সাময়িকভাবে দুনিয়ার ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন করে একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদত, স্মরণ ও নৈকট্য লাভের জন্য চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদে ইতিকাফরত মুসল্লীদের মাঝে সম্মাননা স্বরূপ ঈদ উপহার বিতরণ করেছেন এক ছাত্রদল নেতা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বায়তুল করিম জামে মসজিদে ইতিকাফরত ৫৭০ জন মুসল্লীর মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকির উদ্যোগে প্রতি মুসল্লীকে একটি করে লুঙ্গি, মিসওয়াক, তাসবীহ ও টুপি বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌর যুবদল সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সহ-সম্পাদক মো. রাশেদ, উত্তর জেলা ছাত্রদল দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নাইম মাহবুব উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কামরুদ্দিন নাহিদ, পৌর সেচ্ছাসেবকদল সভাপতি ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, পৌর শ্রমিকদল সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক কামাল, পৌর কৃষকদল সভাপতি মো. এমরান, সাধারণ সম্পাদক মো. মোজাফফর, যুগ্ন আহবায়ক সাহাবুদ্দিন, পৌর ছাত্রদল আহবায়ক রেজাউল করিম রকি, সদস্য সচিব সাহেদ খাঁন, জেলা যুবদল সদস্য ইয়াসিন আরাফাত, পৌর যুবদল যুগ্ম আহবায়ক মো. আজিজ উল্লাহ, পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, মো. রায়হান, শাহজালাল ফরহাদ, রিয়াজ উদ্দিন সম্রাট, সাজ্জাদ হোসেন, মো. সোহেল, ওসমান গনি এবং মো. মনির প্রমুখ।





