শনিবার, ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যানের ঈদের শুভেচ্ছা

 

ইমরান হোসাইন  (সোনারগাঁও প্রতিনিধি) :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।

শুভেচ্ছা বার্তায় মোক্তার হোসেন বলেন, পবিত্র মাহে রমজান মানুষের জীবনে ধৈর্য, আত্মসংযম ও মানবিকতার অনন্য শিক্ষা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে এবং অসহায় ও দরিদ্র মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের শিক্ষা লাভ করে। ঈদুল ফিতর সেই ত্যাগ ও সংযমের পর আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেয়। তাই ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

শেয়ার করুন