বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সিটি গ্রুপের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে সিটি গ্রুপের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে রূপগঞ্জ উপজেলা যুবদল কর্মী তুহিন এই অভিযোগ করেন।

 

তিনি বলেন, ২০২০ সালে হাইকোর্টের মাধ্যমে রায় পেয়েও আমি আমার জমিতে যেতে পারছিনা,বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে হুমকি ধামকি দেওয়া হয়।

 

তিনি ফজলুর রহমান ও তার ছেলে হাসান সাব ও মেয়ে সম্পা সাব নাম উল্লেখ করে বলেন, উনারা বিজনেনম্যান বড় ব্যবসায়ী ওরা আমার জমি নিয়ে নিছে,ওদের কাছে আমি উকিল নোটিশ পাঠাই,আমার সেই নোটিশের কোন দাম নাই।

 

তিনি এই রিপোর্টারকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার সামনে কথা বলছি এ কথারও কোন দাম নাই।

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে নির্বাচিত সাংসদ বা উপজেলা অফিসারের দারস্থ হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হাইকোর্ট থেকে রায় আনার পরে আমি উপজেলা অফিসার সাইফুল ইসলামের কাছে ইটিভির সাংবাদিক পাঠাই তখন তিনি আমাকে এক মাস সময় দেন এবং নির্বাচনের আগে বর্তমান সাংসদ দিপু ভুইয়াও আশ্বস্ত করেন জমি পাবো কিন্তু এখনো ফলাফল না পেয়ে না আমি এই প্রেসক্লাবের সামনে এসে আমার বাবা তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি, আপনি সুষ্ঠু তদন্ত করার জন্য আমাকে সৎ লোক দেন এবং আমাকে সঠিক বিচার দিন।

 

তিনি আরও বলেন, তারা বড় মানুষ আমি তাদের বিরুদ্ধে গুজব ছড়াবো না কোন অভিযোগ করেও ফলাফল পাইনা তাই আমি চাই তারা যেন আমার জমি ফেরত দেয় অথবা আমাকে জমির সম পরিমান টাকা বুঝিয়ে দেয়।

 

তিনি বলেন, আমি একটা ভাতের হোটেল চালাইতাম সেটাও বন্ধ করে দিছে,এখন রাতে ইট বালুর কাজ করি দিনে আন্দোলন করি কিন্তু এভাবে আর কত।

 

সবশেষ আমি সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই।

শেয়ার করুন