ফেব্রুয়ারি মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত দশটি নিবন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা শীর্ষ দশের মধ্যে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারেক রহমান, ডা. শফিকুর রহমান, শিক্ষামন্ত্রী, ঢাকা-৮ আসনসহ আলোচিত বিষয়।
প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬’। এ পাতাটি পড়া হয়েছে এক লাখ ৫২ হাজার ৯২১ বার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’, এটি পড়া হয়েছে ৯৭ হাজার ২৬৯ বার। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। এ
শীর্ষ দশের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান (৫৪ হাজার ৩৩০ বার) এবং নতুন শিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন (৫১ হাজার ৩৭ বার)।
ষষ্ঠ অবস্থানে রয়েছে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’, যার পাতাটি ভিজিট করা হয়েছে ৪৫ হাজার ৫৪৩ বার। আলোচিত বিষয় ‘এপস্টিন ফাইলস্’ ৪৪ হাজার ৮৭৫ বার পঠিত হয়ে সপ্তম স্থানে রয়েছে।
তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নিবন্ধটি। এটি পড়া হয়েছে ৩৮ হাজার ৪১২ বার। এরপরেই নবম অবস্থানে রয়েছে রাজনৈতিক দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’। এটি পড়া হয়েছে ৩৬ হাজার ৯৩৮ বার। তালিকার দশম স্থানে রয়েছে নির্বাচনি আসন ‘ঢাকা-৮’-এর পাতাটি। এটি পড়া হয়েছে ৩৫ হাজার ৩৫৭ বার।





