ইমরান হোসাইন (সোনারগাঁও প্রতিনিধি):
আগামী সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩ঘটিকার সময় সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ‘100 প্রিন্সিপ্যাল প্লাজা’র শুভ উদ্বোধনকে কেন্দ্র করে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার থেকে ১লা রমজান অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার কারনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়িক মহলের সুবিধার্থে রমজান মাসের আগেই এই মার্কেটের শুভ উদ্বোধন করা হচ্ছে।
বসুন্ধরারমত একটি অভিজাত ও শীততাপ নিয়ন্ত্রিত উন্নত মার্কেটের আবির্ভাব ঘটেছে সোনারগাঁওয়ে। এখন হাজারো মানুষের দৃষ্টি রয়েছে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত 100 প্লাজা মার্কেটের উপর। সে জন্য উদ্বোধনী অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন।
প্রকাশনা ও প্রচার ব্যবস্থাপনা বিভাগের এমডি কাজী মোঃ ওবায়দুল্লাহ ও নাকিব বিন হোসাইন,অব্যর্থনা বিভাগের ড. এ কে এম ফজলুল হক, মোঃ কাজী সাদেক মিয়া, ড,মোঃ হুমায়ুন কবির,আ,নম মোঃ সাইফুর রহমান খন্দকার, ডিজিটাল আইটি বিভাগের দায়িত্বে রয়েছেন মোঃ মনোয়ার হোসেন, আইনশৃঙ্খলা বিভাগের, আহবায়ক মোহাম্মদ এনামুল হক, ডেকোরেশন বিভাগের পরিচালক, শিবলি নোমান সরকার আহবায়ক, কাজী শরীফ উল্লাহ,100 প্রিন্সিপ্যাল প্লাজা’র সভাপতি ইয়াসিন খন্দকার,সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব,ইমদাদ হোসেন প্রধান, শামিম আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা বলেন, ‘100 প্রিন্সিপ্যাল প্লাজা’ চালু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।আসন্ন শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করা হয়েছে ।




