রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির প্রচারণায় অংশগ্রহণ, মেডিকেল অফিসারকে শোকজ

বিএনপির প্রচারণায় অংশগ্রহণ, মেডিকেল অফিসারকে শোকজ

বিএনপির প্রার্থীর নির্বাচনি প্রচারে অংশগ্রহণের অভিযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে এ শোকজ নোটিশ দেন।

সরকারি চাকরি করেও ডা. হোসেন ইমাম প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনি কাজে অংশগ্রহণ করে আচরণ বিধিমালা লঙ্ঘন করায় তাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

কুষ্টিয়া আদালতের যুগ্ম দায়রা জজ আরিফুল ইসলাম স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আপনি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে তার নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেন মর্মে এ সংক্রান্ত ছবিসহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।

ওই অভিযোগপত্র ও সংযুক্ত ছবি পর্যালোচনা করে দেখা যায়, আপনি সরকারি কর্মকর্তা হিসাবে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে তার নির্বাচনি প্রচারণায় বিভিন্ন বাজার ও দোকানে গণসংযোগ করেন। আপনার এরূপ কার্যকলাপ বাংলাদেশ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এর সুস্পষ্ট লঙ্ঘন।

আরএমও ডা. হোসেন ইমাম বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। এখনো পর্যন্ত এ ধরনের কোনো চিঠি হাতে পাইনি।

শেয়ার করুন