ইমরান হোসাইন : সোনারগাঁ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ঘোড়া মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই সিআইপি বজলুর রহমান। এছাড়াও প্রচারণায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, পৌর বিএনপির সহসভাপতি পনির হোসেন ও জাকির হোসেন জিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের স্বার্থ সুরক্ষায় অভিজ্ঞ, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। অধ্যাপক রেজাউল করিম অতীতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তার সেই যোগ্যতার প্রমাণ রেখেছেন।
তাই সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারা।




