শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন বুবলী

ফাইল ছবি

চলচ্চিত্র অঙ্গনের আলোচিত অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তার ব্যক্তিগত জীবন ও বিদেশ সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমেও তৈরি হয়েছে কৌতূহল। এসব প্রসঙ্গে এবার নিজেই বক্তব্য রাখলেন এই অভিনেত্রী।

সম্প্রতি রাজধানীতে একটি ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুবলী। সেখানে চলমান গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করার জন্য সময়, পরিস্থিতি ও পারস্পরিক সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্তঃসত্ত্বা হওয়ার আলোচনার বিষয়ে বুবলী বলেন, এসব একান্তই ব্যক্তিগত বিষয়। তিনি জানান, এ ধরনের সংবেদনশীল প্রসঙ্গে কথা বললে তা সম্মানজনক পরিবেশেই করা উচিত। তিনি শান্ত ও ইতিবাচক পরিস্থিতি প্রত্যাশা করেন এবং সবাই যেন দায়িত্বশীল আচরণ করে—এমন আহ্বানও জানান।

আসন্ন ভালোবাসা দিবস নিয়ে প্রশ্নের জবাবে বুবলী বলেন, তার কাছে ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবার, দর্শক ও কাছের মানুষদের ভালোবাসাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিনই তিনি ভালোবাসাকে উদযাপন করতে চান, তবে বিশেষ দিনের জন্য আলাদা কিছু ভাবনাও থাকে বলে জানান।

এদিকে, শাকিব খানের নাম যুক্ত করে তার বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী সংযত প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, প্রতিটি বিষয়েরই একটি সময় ও জায়গা থাকে। একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে এসে ব্যক্তিগত বা স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করাকে তিনি সমীচীন মনে করেন না।

বুবলী আরও বলেন, গণমাধ্যমের কাজই হলো নানা দিক তুলে ধরা এবং দর্শকদের আগ্রহের জায়গাগুলো সামনে আনা। তবে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে কাজ করলে শিল্পী ও শিল্প—উভয়কেই সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব।

শেয়ার করুন