ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে গোরর্ণ ইউনিয়নের চৌয়ারকুড়ি আলিয়া মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম খালেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ – প্রেস সচিব এবং আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবু কালাম আজাদ, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড: গোলাম সারোয়ার খোকন,
নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি কাদির মিয়া,আইয়ুব খান, সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী,ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য নাদিয়া আক্তার পাপন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ওমরাও খান, সদস্য সচিব আজুদুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চেয়ারম্যান, দপ্তর সম্পাদক বাবু প্রিয়তোষ আচার্য্য, সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া,সাবেক দপ্তর সম্পাদক বাদল দেব, প্রচার সম্পাদক আলী আজগর, ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার, সহ সাস্থ বিষয়ক সম্পাদক শরিফ,নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক,হরিপুর ইউনিয়ন সভাপতি তিতন ফকির, গুনিয়াউক ইউনিয়ন সাধারণ এ্যাড: লিটন,চাপরতলা সাধারণ সোহেল আবদাল, ফান্দাউক ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন ভুইঁয়া, গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,সাবেক সদস্য সচিব নাসির রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, খোকন পাঠাওয়ারী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এনামুল হুদা সুমন,সদস্য সচিব নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী, মিনহাজ,এম এবাক্কী, উপজেলা জাসাসের আহবায়ক আবদুল্লাহ নিউটন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জমসেদ মিয়া, সদস্য সচিব পনি চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ভুঁইয়া,সৈয়দ মিল্টন, তাকিউল ইসলাম, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সহ উপজেলা এবং ইউনিয়ন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।





