ইমরান হোসাইন, সোনারগাঁ প্রতিদিন :
সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হামছাদী ঈদগাঁ থেকে মরহুম আব্দুল গনি মেম্বারের বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি মাটি ফেলে উঁচু ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন বৈদ্যেরবাজার ইউপি ভারপ্রাপ্ত সদস্য হাজী আব্দুল্লাহ আল মামুন, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙা ও নিচু অবস্থায় থাকায় যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। বর্ষা মৌসুমে কাদা-পানির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত এবং প্রায়ই দুর্ঘটনা ঘটত। এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। এ সময় হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন “রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর অনুরোধে আমি নিজস্ব অর্থায়নে এই সংস্কারের উদ্যোগ নিয়েছি। সামাজিক কাজে আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
তিনি আরও বলেন, এ সড়ক সংস্কারের ফলে শিক্ষার্থীরা এখন নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে। স্থানীয় বাসিন্দা বলেন, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন কাজ না করার কারণে বেহাল দশা হয়েছিল। কিন্তু রাস্তা হওয়াতে এলাকার মানুষ খুশি এবং চেয়ারম্যানকে ধন্যবাদ জানান
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন, ৬ ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন, নার্গিস মেম্বার, আলমগীর মেম্বার, আবুল মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।





