শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা সড়ক অবরোধ করে বিক্ষোভ 

হাটহাজারী প্রতিনিধি :
হাটহাজারীতে মাহবুব আলম (৩৬) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) ভোর রাত আনুমানিক চারটার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার এ ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম পৌরসভার ৩নং ওয়াডস্থ আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ীর মৃত আবদুল নবীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। তবে পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি  বিল্ডিংয়ের দেখাশুনার কাজে নিয়োজিত ছিলেন। ঘটনারদিন ভোর রাতের দিকে ৩/৪ জন দুর্বৃত্ত উল্লেখিত কলাবাগান এলাকার গিয়ে ভিকটিম মাহবুব আলমের সাথে বাকবিতন্ডায় জড়ায়, এক পর্যায়ে তারা মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার আত্নচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে নেয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতাল মর্গে প্রেরন করে। এদিকে মাহবুব আলমের নিহতের খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা এ হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের কলাতল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এসময় অন্তত ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে
শেয়ার করুন