সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যায় প্রধান শ্যুটারসহ তিনজন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যার ঘটনায় জড়িতদের ধরতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে প্রধান শ্যুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক করা হয়েছে শুটার জিনাত, সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং তাদের সহযোগী হিসেবে বিবেচিত আরও একজনকে।

ডিবির এক শীর্ষ কর্মকর্তা দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরপরই তেজগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর), যেখানে অজ্ঞাতপরিচয় ৫ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন