সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসির অনুরোধেই তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে রাতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,
‘নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে তার এ সফর করার কথা ছিল।’

মির্জা ফখরুল আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলে সফর করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীয় ১১ জানুয়ারি থেকে জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালে ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের শ্রদ্ধা জানানো, তাদের কবর জিয়ারত ও তাদের পারিবারিক কিছু দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।’

একই ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য একটা মহল চক্রান্ত করে যাচ্ছে। ইতোমধ্যে ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের বিশেষ করে বিএনপির অনেক নেতাকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে স্বেচ্ছাসেবক দলে সাবেক নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। আসামিদের গ্রেফতারের আহ্বান জানিয়েছি। দেশে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে।’

তিনি আরও,বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো।’

শেয়ার করুন