মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

জকিগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে খেলাফত মজলিসের কার্যালয়ে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় মুফতি আবুল হাসান বলেন, “বিগত ৩৫ বছর ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে আমি এই জনপদের মানুষের সুখ-দুঃখের সাথে জড়িত। একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে এলাকার বঞ্চনা ও দুর্দশা আমাকে ব্যথিত করে। এই অবহেলিত জনপদের মানুষের অধিকার আদায়ে একটি সোচ্চার কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা অনুভব করেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।”

​তিনি আরও বলেন, “৩ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসার কর্তৃক আমার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। বর্তমানে জকিগঞ্জ ও কানাইঘাটের সাধারণ মানুষের মাঝে যে স্বতস্ফূর্ত জোয়ার দেখছি, তাতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”
​এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও পেশাগত সহযোগিতা কামনা করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন