দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ সরকার। শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এ সিদ্ধান্ত বুধবার (৭ জানুয়ারি) থেকে কার্যকর করা হয়েছে।
কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, উপ-হাইকমিশনে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। কেবলমাত্র ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা কার্যক্রম চলমান থাকবে।
সূত্রটি আরও জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ নিয়েছে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “বর্তমানে ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া অন্য কোনো ভিসা সেবা চালু নেই। এই পদক্ষেপ সাময়িক।”
এতে আগে থেকেই ব্যাখ্যা করা হয় যে, ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও কনস্যুলার ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সেই সময় থেকে এখন পর্যন্ত এসব মিশনে কার্যক্রম বন্ধ রয়েছে।





